🔰 বাম্পার SOP
🏁উপাদান –
সালফেট অফ পটাশ বা এস ও পি সারে কমপক্ষে ৫০% পটাশ ও ১৭% সালফার বিদ্যমান।
ফসলে সালফারের অভাবজনিত লক্ষন -🪴🌿
➡️ বয়স্ক পাতার আগা বা কিনারা ঝলসে বা পুড়ে যায়।
➡️ গাছের কান্ড বা গোড়া দুর্বল থাকে একারণে প্রায়ই গাছ হেলে পড়ে।
➡️ খরা, শৈত্যাঘাত, রোগ বা পোকার আক্রমণে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়।
➡️ পাতা, ফুল ও ফল ঝরে যায়।
➡️ গাছের বৃদ্ধি কমে যায় ও কুশি কম হয়।
➡️ বীজ ও ফল আকারে ছোট হয় এবং কুচকে যায়।
ফসলে এস ও পি সারের প্রয়োজনীয়তা -✅✅
➡️ পটাশিয়ামের অভাবে ৪০% ফলন কম হতে পারে।
➡️ এস ও পি সার মাটিতে প্রয়োগের সাথে সাথে গাছের গ্রহন উপযোগী হয়।
➡️ এস ও পি সার ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➡️ পটাশিয়াম ও সালফার বিভিন্ন জৈব ক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে বিধায় এস ও পি সার ব্যবহারে ফসলের গুনগত মান ও সংরক্ষণ উপযোগিতা বৃদ্ধি পায়।
➡️ এস ও পি সার আর্দ্রতা ও ph দারা প্রভাবিত হয় না তাই মাটির অম্লত্ব বৃদ্ধি পায় না। এই সার অধিকাংশ কীটনাশক ও সারের সাথে সহজেই মিশ্রনযোগ্য।
➡️ অধিকাংশ উদ্যানতাত্ত্বিক ফসল যেমন শাক সবজী, ফল মূল ইত্যাদি ক্লোরিন সংবেদনশীল, ক্লোরিন ফসলের বৃদ্ধি, ফলন ও গুনগত মান কমিয়ে দেয়। এস ও পি সার প্রায় ক্লোরাইড শূন্য বিধায় ফসলের মান ও সঠিক পলন নিশ্চিত করে ।







Reviews
There are no reviews yet.