সাইপারমেথ্রিন পোকামাকড়ে নিউরোটকসিন হিসেবে তাড়াতাড়ি কাজ করে । যখন কোন পোকামাকড় সাইপারমেথ্রিনের সংস্পর্শে আসে অথবা ভক্ষণ করে তখন এটি বিষক্রিয়া ঘটায় ।বিষটি পোকামাকড়ের স্নায়ু কোষে প্রবেশ করে, এতে প্যারালাইসিস হয়ে যায়। বিষমিশ্রিত খাদ্য গ্রহণে পাকস্থলিতে বিষক্রিয়া ঘটায়।
ব্যবহার
শাকসবজি ও ফলমূলে পোকামাকড় দমনে এটি ব্যবহার করা হয় ।প্রায় ৯০% সাইপারমেথ্রিন তুলা শস্যের জাব পোকা, জেসিডসহ পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।এছাড়া আমের হপার, চা বাগানে মশা দমনে কার্যকর। উকুন, মাছি, মাকড়সা,বিভিন্ন মাইট দমনেও কাজ করে ।
বাসাবাড়িতে পিঁপড়া, তেলাপোকা, মশামাছি, ইঁদুরসহ আরো অনেক ধরনের বিষাক্ত কীটপতঙ্গ দমনে ব্যবহার করা যায়।
প্রয়োগ মাত্রা
প্যাকেট/বোতলের নির্দেশনা অনুসরণ করে প্রয়োগ করতে হবে। সাধারণত ১০ ই সি হলে ১ লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হয়। সাইপারমেথিন নির্ধারিত পরিমাণে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিতে হয় এবং এরপর স্প্রে করতে হয়।






Reviews
There are no reviews yet.